কাঁদিছে ভুবন

 কাঁদিছে ভুবন

 হিফজুর রহমান লস্কর

তারিখ- ০৬/০৬/২০২১


অনাবৃষ্টি রোদ্দুরে জলছে যে দেশটা

কৃষকেরা ভেবে মরে কি হবে ফলটা।

বৃষ্টির নেই দেখা বরষা যে যায়

রুষ্ট প্রকৃতি যেন ভেবে মরি হায়।

গ্রীষ্মের দাবদাহে ফাঁকা দেখ হাট

গাছপালা তরুলতা শুকিয়ে যে কাঠ।

প্রখর তাপের মাঝে বাতাস না বহে

কেমনে সহিবে পশু মুখ বুজে রহে।

কি আকাল কি মড়ক শুধু বসে ভাবে

ফসল তো ফলবেনা কি করে যে খাবে।

পাপে তাপে ভরে গেছে মানুষের মন

বিধাতাও বাম তাই করেনা যতন।

কেন বিধি বাম হেন নেই পরম্পরা

অনল সমান পুড়ে জ্যৈষ্ঠের খরা।

চারিদিকে তাপ দাহ বাতাস না বহে

বিদ্যুৎ ও নেই গৃহে কেমনে তা সহে।

এমন গরম কভু পড়েনি তো আগে

গরমে বসন ভিজে ঘুম থেকে জাগে।

খরা জরা এক হয়ে নাকাল জীবন

রক্ষা কর হে ঈশ্বর কাঁদিছে ভুবন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়