বিশ্ব পরিবেশ দিবস

বিশ্ব পরিবেশ দিবস

রচনা: হিফজুর রহমান লস্কর

তারিখ- ০৫/০৬/২০২২


৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস

পালন করছো বেশ

এ দিবসের ভাবনা যেন

এদিন না হয় শেষ।


গাছপালা যে আবাদ করছো

তোমারা মানব জাতি

ভুলে যেওনা বাঁচার তরে

গাছই জীবন সাথী।


গাছপালা কাটার ফলে

হচ্ছে বায়ু দূষণ

যে বায়ুটি বাঁচার তরে

তোমার প্রয়োজন।


বায়ু দূষণ শব্দ দূষণ

এই যে প্রদূষণ

গাছপালা ই করে থাকে

ভারসাম্য রক্ষণ।


নির্বিচারে বৃক্ষ কেটে

বসতবাড়ি কর

অক্সিজেন সঙ্কটে তাই

তোমরাই তো মর।


যেখানে সেখানে ফেলোনা ভাই

আবর্জনার স্তূপ

এসব করে নিজের পায়ে

মারছো তুমি কূপ।


যানবাহন আর কলকারখানা

বায়ু দূষণের কারণ

যত পারো কমাও এটা

রুখতে প্রদূষণ।


প্রকৃতি আজ বড়ই ক্ষ্যাপা

মানব জাতির পরে

তাইতো হচ্ছে নানা দূর্যোগ

শুধরানোর ই তরে।


একটি গাছ কাটতে হলে

তিনটি গাছ লাগাও

প্রকৃতির এই ভারসাম্য টা

রাখতে বিবেক জাগাও।


পরের প্রজন্ম বাঁচার তরে

এটাই হল পথ

বৃক্ষ রোপন করবো সবাই

এই দিবসের শপথ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়