হারানো ব্যথা
হারানো ব্যথা
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ- ১৫/০৬/২০২১
কুলু কুলু জলোচ্ছ্বাসে
দিনমণির রঙিন আভায়
কী অপরূপ রূপ ভাসে
সূর্যাস্তের ধূসর সন্ধ্যায়।
মনে পড়ে প্রিয়ারে মোর
এই নির্জন নিঝুম সন্ধ্যায়
দেখা হত এই ঘাটে
প্রতিদিন গোধূলি বেলায়।
কী সর্বনাশা ঝড় এলো
প্রিয়াকে যে নিয়ে গেল
খুঁজিতে আসিনু তাই
রোজ এ অবেলায়।
জলোচ্ছ্বাসে সমুদ্রের বুকে
ভেসে চলে খড়কুটো যথা
তেমনি ভাসিছে মোর বুকে
প্রিয়ার হারানো ব্যথা।
পাখীটিও রোজই দেখি
এই ঘাটে এই সময়
ভাবি সেও খুঁজিছে কাহারে।
হয়তো বড় অসহায়।
রোজই তো উড়ে আসে
নির্জন এই ঠিকানায়।
জানি সেও খুঁজিছে প্রিয়ারে
সূর্যাস্তের নীল সীমানায়।
সমুদ্রের জলোচ্ছ্বাস প্রাণের স্পন্দন
বুকে যেন বিষাদের ছাপ
মনে হয় ডেকে বলি,আয় ভাই
দু'হে মিলে করি অনুতাপ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন