মা-বাবা
মা-বাবা
হিফজুর রহমান লস্কর
তারিখ-২০/০৬/২০২১
যারা তোমায় করত জ্বালাতন
সকাল বিকাল রাতে
তাদের কথা ভুলে গেলে
সফলতার প্রাতে।
যার শাসনে অতিষ্ট হয়ে
উঠতে ভোর রাতে
তার কথা কি মনে পড়ে
তোমার সুখের সাথে?
ভেবেছো কভু কেন ছিল
এই যে জ্বালাতন
পৌঁছে গেছ আজকে তুমি
কতো উচ্চাসন।
তোমার জীবন গড়তে গিয়ে
রাত জেগেছেন যারা
জীবনে চলার চরম গতির
পরম বন্ধু তারা।
দুঃখ কষ্ট দিয়ে তোমায়
সুখী করলো যারা
তাদের দুঃখ থেকেই গেল
তারাই হলো হারা।
বসলে খেতে তোমার পাতে
দিত ভালো খাবার
তখন হতে দিনে রাতে
একটিই ছিল চাওয়ার।
ছেলেটি আমার মানুষ হোক
সে যে আশার আলো
তুমি প্রতিষ্ঠিত হয়েছো আজ
তাদের জীবন কালো।
তাইতো বলি সময় থাকতে
এমন অভ্যাস গড়ো
মা-বাবাই অমূল্য ধন
তাদের সেবা করো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন