আপন পর

আপন পর

হিফজুর রহমান লস্কর

তারিখ-১৫/০৬/২০২১


দেহের ভেতর আছে যে সব

দেহের কারিগর

অহ রহ দ্বন্দ করে

চেনো আপন পর


এ জগতে আছে শুধু

ভাঙ্গা গড়ার খেলা

আপন পর চিনতে চিনতে

কেটে গেল বেলা।


আপন হয়ে আসে কেউ

অজানা এক প্রাতে

ভালো মন্দ বুঝতে বুঝতে

হারিয়ে যায় রাতে।


কেউবা আবার স্থায়ী হয়ে

মন মন্দিরে থাকে

তাকে নিয়ে স্বপ্ন সাজাই

মনের মাঝে রেখে।


হঠাৎ কভু ঝড় উঠে যায়

মনের গহীন কোনে

দেখি সে যে সিঁদ কাটছে

অতি সঙ্গোপনে।


জীবনটাই বুঝলাম এবে

জটিল এক খেলা

আপন পর চিনতে চিনতে

কেটে গেল বেলা।


কি জানি কোন ক্ষনে আবার

আসবে মরণ ভেলা

আপন পর চিনতে চিনতে

কেটে গেল বেলা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়