ভালোবাসা দিয়ে

ভালোবাসা দিয়ে

হিফজুর রহমান লস্কর

তারিখ-১৯/০৬/২০২১


যখনই যেখানে শত্রুতা আসে

জয় কর মিত্রতা দিয়ে

শত্রুরে কভু শত্রু ভেবোনা

বরণ করে নাও ভালোবাসা দিয়ে।


যত মহাপুরুষ সবার একই বাণী

হিংসা পোষোণা মনে

আঘাতের জবাব প্রত্যাঘাতে নয়

মিত্রতা কর শত্রুর সনে।


আমাদের নবী করুণার ছবি

দেখিয়ে গিয়েছেন আজীবন

কত শত্রু আঘাতিতে তাঁরে 

করিল জীবন পণ।


বেদূঈন বৃদ্ধা পথে দিল কাঁটা

নবীকে মারার তরে

নবীর ব্যবহারে মুগ্ধ হয়ে সে

ইসলাম কবুল করে।


আবুজেহেল খুঁড়িল গর্ত

নবীকে মারার তরে

নিজে গিয়ে পড়ে সেই গর্তে

উদ্ধারিলেন নবী পরে।


আজীবন যিনি ভালোবাসা দিয়ে

করেছেন শত্রু জয়

তাঁরই উম্মত হয়ে মোরা

কেন রাখি মনে ভয়?


নবীর শিক্ষা করোনা হিংসা

মানুষকে আপন করো

ভুলে গিয়ে পথ হারায়োনা মনোরথ

খোদাকে স্মরণ করো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়