লক্ষ্য নিয়ে জাগো
লক্ষ্য নিয়ে জাগো
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-১৫/০৬/২০২১
সফল হওনি জীবনে তাই
দুঃখ মনে রাখো?
সফল হওয়ার স্বপ্ন দেখ
আত্মা নিয়ে জাগো।
সাফল্য নিয়ে উল্লাস করে
সকল মানুষ আগে
কিভাবে এল সফলতা
তা নিয়ে কেউ ভাবে?
পৃথিবীটা বড়ই স্বার্থপর
শুধুই সফলতা খুঁজে
বিফল হওয়া শুনলেই দেখ
চোখে দুটি বুজে।
সফল যদি হতে চাও
লক্ষ্য নিয়ে জাগো
চেষ্টা করে বিফল হলে
আবার করে দেখ।
বার বার বিফল হলেও
নিরাশ হয়ো না
দশহাজার বারের চেষ্টায় দেখ
লাইটটি জ্বললো না?
টমাস আলভা এডিসন কে
একটু দেখো না
পড়াশুনায় গাধা বলে
স্কুল পড়া হল না।
তাই বলে কি এডিসন
বিফল জীবনে?
পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক
জানে সর্বজনে।
তাইতো বলি বিফল হলেও
চালিয়ে যেতে থাকো
সফলতা অবশ্যই আসবে
আত্মবিশ্বাস রাখো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন