সান্ত্বনা
সান্ত্বনা
হিফজুর রহমান লস্কর
তারিখ: ১৪/০৫/২০২১
ঈদ মানে আনন্দ-খুশি
বিশ্ব জুড়ে হাসি
খোকাখুকি নতুন পোষাক
কিনবে রাশি রাশি।
দাদুর সাথে ঈদগায় যাবে
আতর গোলাপ মেখে
কত কিছু কিনবে সেথায়
নতুন দোকান থেকে।
দীর্ঘ দিনের মনের আশা
ছিল তাদের খাঁটি
করোনায় আর লকডাউনে
সবই হল মাটি।
লকডাউন বাঁচার তরে
একটু বুঝাও না
বাঁচলে পরে সবই আছে
দাওনা সান্ত্বনা।
ঈদ নামাজ সবই পাবে
যদি বেঁচে থাক
সতর্ক থাক মাস্ক লাগাও
দূরত্ব বজায় রাখ।
ঈদের দিনের ভাবনা হোক
ভালোবাসা দিয়ে
শান্তির পথে চলবো মোরা
নতুন শপথ নিয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন