করোনার ত্রাসে (পর্ব-৭)
করোনার ত্রাসে (পর্ব-৭)
হিফজুর রহমান লস্কর
তারিখ- ১৮/০৫/২০২১
করোনা যখন সেকেন্ড স্টেজে
রোগী আশে পাশে।
রোগে তো মরছে না লোক
মরছে দারুন ত্রাসে।
লকডাউন চলছে এখন
মানুষ গৃহবন্দি
কারো সাথে মিলছেনা কেউ
হয়ে গেছে সন্ধি।
হাটবাজার যদিও খুলে
বাইরে দারুন ত্রাস।
সর্বত্রই রোগীর খবর
সদাই হচ্ছে ফ্ল্যাশ।
চোখের সামনে লাশের গাড়ি
থাকবেই মনে ভয়।
ভয় করলে চলবেনা ভাই
করতে হবে জয়।
রোগ যদি শরীরে হয়
বাঁচার আশা থাকে।
রোগ যদি মস্তিষ্কে হয়
কে বাঁচাবে তাকে।
ভাইরাস থেকে বাঁচার তরে
সাহস কর সঞ্চয়।
রোগকে ভয় কর ঠিকই
রোগীকে ভয় নয়।
সবাই জানি বাঁচার জন্য
মাস্ক এর প্রয়োজন।
আবার অধিকক্ষণ মাস্ক ব্যবহার
অন্য রোগের কারণ।
তাইতো বলি একা থাকো
ভীড়ভাট্টায় যেয়ো না।
কিছুক্ষণ রৌদ্রে থেকো
ঠান্ডা কিছু খেয়ো না।
ভয়ঙ্কর এই মহামারী
একদিন যাবে থেমে।
বাঁচবে যারা সুখে থাকবে
শান্তি আসবে নেমে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন