বিদ্রোহী কবি স্মরণে

 বিদ্রোহী কবি স্মরণে

রচনা: হিফজুর রহমান লস্কর

তারিখ ২৪/০৫/২০২১


'গাহি সাম্যের গান'

এ গান শিখায়েছ তুমি

তাই তুমি মহীয়ান।


কেন তুমি রয়েছ বসে একান্ত বিজনে?

কি তোমার নাম বিদ্রোহী?

বড় ইচ্ছে হয় আবার শুনতে 

তব বিদ্রোহী তান

                   গাহি সাম্যের গান।


মনুষ্যত্বের প্রদীপ হাতে তব আগমন

তুমিই এনেছিলে ভারতবাসীর জীবনে 

          গণজাগরন।

তব অগ্নিবীণার অগ্নি স্ফুলিঙ্গ 

আজো জাগায় মৈত্রীর গান।

তাইতো তুমি বাঙ্গালীর প্রাণ।

                গাহি সাম্যের গান।


হে দিব্যদর্শী, নিপিড়িত নিগৃহীত মানুষের  কবি

তুমি সাম্য শান্তি প্রতিষ্ঠার মূর্ত প্রতীক ছবি।

তুমি বুঝেছিলে,

 বিভেদের মধ্যে ঐক্য না হলে স্বাধীনতা বহুদূর।

তাইতো তুমি নিলে কান্ডারী ভার,

গাহিলে মৈত্রীর গান,

 'মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান'

               গাহি সাম্যের গান।


তুমি বীর সৈনিক ধুমকেতু!

তব ক্ষুরধার লেখনী

কাঁপিয়ে দিয়েছিল বৃটিশ সেনানী।

তাইতো বিনাদোষে কাটিলে জেল

আজ কোথায় সেই বেইমান জেনারেল?


হে বাঙালির গণদেবতা!

        তব গান তব বাণী,তব বলিষ্ঠ লেখনী

        এনে দিয়েছে স্বাধীনতা।

        মোরা কেমনে ভুলিব তা!

তুমি সর্বহারা মানুষের পথের দিশারী

শ্রম বঞ্চনার প্রতিবাদে সোচ্চার তব লেখনী।

দুঃশাসন ও শোষণের বিরুদ্ধে তব বলিষ্ঠ কন্ঠ স্বর

            কেউ কি ভুলতে পারে?

আজো গুঞ্জরিত জন মনে তব গান,

তব সঙ্গীত, তব অমৃত কাব্য ধারা

বাঙ্গালির সাহিত্যাকাশে তুমি উজ্জ্বল  তারা

            সত্যিই তুমি বাঙ্গালির প্রাণ

                        গাহি সাম্যের গান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়