দাওনা সান্ত্বনা

দাওনা সান্ত্বনা

হিফজুর রহমান লস্কর

তারিখ :- ১১/০৫/২০২১


রমজান শেষে ঈদ আসছে

ভীড় জমছে হাটে

নতুন নতুন কাপড় কিনতে

মেয়ে ছেলে মাঠে।


কাপড় কিনার খুশির তরে

ভুলে গেলো সবে

যদি হয় করোনার সংক্রমণ

তা হলে কি হবে?


নিজের জীবন শেষ হবে

তাতো শুধু নয়

পরিবার ও সমাজটাকে

ধ্বংসিবে নিশ্চয়।


বার বার নিষেধ করে

মাঠে নামে সেনা

এরই ফাঁকে দৌড়াদৌড়ি

চলছে বেচাকেনা।


চোখের সামনে মরণ ব্যাধি

কত প্রাণ নিল

তবু ও যে কেন মানুষ

অবুঝ রয়ে গেল।


লকডাউন বাঁচার তরে

কেন বুঝে না

বাঁচলে পরে সবই আছে

দাওনা সান্ত্বনা।


আর ক'টা দিন ধৈর্য্য ধরো

ঘরে বসে থাক

সেই জীবন ফিরে পেতে

অন্তর্যামী ডাকো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়