কবিগুরু স্মরণে

কবিগুরু স্মরণে

হিফজুর রহমান লস্কর

তারিখ-০৯/০৫/২০২১


আজি হতে শতবর্ষ আগে

জেগেছিলে কবি কোন অনুরাগে।

তব আলোর শিখা দেখে

বিশ্ব বাঙালি আজও আছে জেগে।

কী জাদু ছিল তব হাতে

ছড়িয়ে দিলে রবি'র কিরণের সাথে।

মুগ্ধ তব আলোর ছটায়

ছড়ালে যে কাব্য কলি,

গর্বিত মোরা বীর বাঙালি।


মাতিয়া উঠিল সারা বিশ্ব

তব কাব্য বীণার ঝঙ্কারে।

অগণিত ঢেউ প্লাবিয়া গেল

বিশ্ব ভুবন মাঝারে।

আজিও বিশ্ব খুঁজে, হে বিশ্ব কবি!

নিশি প্রভাতের রবি!

যেদিকে তাকাই দেখিবারে পাই

মিশায়েছ তব ছবি।


হে কবি!

বঙ্গ ভাণ্ডারে তুমি রবি

তোমার কিরণে বিকশিত সবি।

তুমি অজেয়, অক্ষয় চিরনশ্বর।

আজও বাংলার সাহিত্যাকাশে

গুঞ্জরিত তব বীণাস্বর।

তুমি সৃষ্টি তুমি দ্রষ্টা

তুমিই মহাজ্ঞানী।

তব কলমে সুপ্ত ছিল

কী অমৃত বাণী।


যত কথা পুষ্প প্রায়

বিকশিলে তুমি তায়

শত অনুরাগে।

তব কথা তব গান পড়ে চলি

দুরন্ত আবেগে।

সে গান সে কবি আসিবে না আর 

বাংলার এ ভুবনে।

তাইতো তোমারে স্মরণে রাখিনু

ধ্যানে জ্ঞানে জনমে জনমে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়