ঈদের খুশি

ঈদের খুশি

হিফজুর রহমান লস্কর

তারিখ- ০৯/০৫/২০২১


রমজানের রোজার শেষে

আসছে খুশির ঈদ,

নব উল্লাসে মিলবে সবাই

ইসলামের তাগিদ।


রোজার শেষে জাকাৎ ফিৎরা

করতে হবে দান

গরীব দুঃখীর হক এটা

ইসলামের বিধান।


ঈদের খুশি সবার জন্য

মিলায় হাতে হাত

তাইতো বিধান ইসলামেতে

গরীবে দাও জাকাৎ।


এ খুশিতে কেউ যেন ভাই

বাদ পড়ে না কভু,

সবাই যদি খুশি হয়

খুশি হবেন প্রভু।


ঈদের নামাজ পড়বে সবাই

আতর গোলাপ মেখে

বাদশাহ ফকির নেই কোন ভেদ

বিধান মনে রেখে।


নামাজ শেষে হয় মোনাজাত

বিশ্ব শান্তির তরে

শুকুর গোজার করে মোমিন

খোদাতালার 'পরে।

মন্তব্যসমূহ