বেচারা কান

বেচারা কান

হিফজুর রহমান লস্কর

তারিখ:- ৩০/০৪/২০২১


মানব দেহ চালিয়ে থাকি

জীবন্ত এক প্রাণ

চোখের জন্য চশমা আঁটি

নামটি আমার কান।


ভালো মন্দ যত শব্দ

চতুর্দিকে ভাসে

সব শব্দই শুনার ভার

আমার উপর আসে।


দেহ যদি ভুল করে

আমি খাই মলা

তবু আমি রাগ করিনা

দেহের তরে চলা।


চশমার ভার বইতে বইতে

ভাঁজ ধরেছে গায়

তার উপরে নতুন করে

আরেক বিপদ ধায়।


মুখের উপর উঠলো যখন

আবরণের ঠেলা

রশি দিয়ে বাঁধলো আমায়

করোনা কেউ হেলা।


চশমার সাথে মাস্কের ভার

ক্যামনে আমি বই

সর্ব অঙ্গে ব্যথা আমার

দুঃখ কারে কই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়