এ কোন সভ্যতা
এ কোন সভ্যতা
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ: ২৭/০৫/২০২১
ভাবি বসে দিনান্তে সভ্যতার শেষ প্রান্তে
মানুষ এখন কোন সে সুদূর!
এমন কি যুগ এল সব কিছু এলোমেলো
সবই যেন দূর বহুদূর।
মোবাইল ফোন বের হল নেটওয়ার্ক চালু হল
বেড়ে গেল মানুষের মান।
ঘরে বসে সব কিছু পেতে কেউ নই পিছু
এ তো বড়ো শান।
পৃথিবীটা কাছে এল আপন সব দূরে গেল
ভেবেছ কি কভু?
নেই কোন সামাজিকতা নেই কোন আত্মীয়তা
এ কেমন সভ্যতা হে প্রভু!
মেলামেশা দূর হল আত্মীয়তা উবে গেল
সবাই নিজেকে নিয়ে ব্যস্ত।
কথা বলার সময় নেই দেখা করার সুযোগ নেই
হায়রে জীবন সন্ত্রস্ত।
সাহায্যের হাত ভেঙ্গে গেছে জনসেবা উঠে গেছে
নেই কোন কার্য সাধনে।
কারো উপর নেই আশা সর্বত্রই শুধু দুরাশা
কলুষ চিন্তার বাঁধনে।
ছোট বড় ভেদ নেই যেন আবার আদিম সেই
বলতে মরি লাজে।
হারিয়েছে নীতি কথা নেই কোন সততা
মানবতাই তলিয়ে যাচ্ছে শেষে।
বিবেক যেন মরে গেছে ন্যায় নীতি উবে গেছে
কেমনে বাঁচিবে এ ধরা।
ধর্ম কর্ম হেরে যাচ্ছে সত্যের জায়গা মিথ্যে নিচ্ছে
নেই কোন পরম্পরা।
জ্ঞানী সদা দূরে থাকে ভয় করে পড়বে ফাঁকে
মিথ্যাচারের ভীড়ে।
অযোগ্য চালায় তরী যোগ্য থাকে পিছে পড়ি
তরীটা কেমনে যাবে তীরে?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন