কর্মই জীবন
জীবন মানেই যুদ্ধ ক্ষেত্র
লড়ে যেতে হবে ভাই,
কখনো হারবো কখনো জিতবো
হারজিত কোন ছাই।
হেরে যাওয়াতে হয়না কখনো
জীবনের সব শেষ,
এগিয়ে চলাই জীবন যুদ্ধ
কিছু থেকে যায় রেষ।
হেরে গেলে তবু ভেঙে পড়ি কেন
চেষ্টাটা করি শত,
জয় পরাজয় আছে নিশ্চয়
আলো আঁধারের মত।
কর্মই জীবন করি সারাক্ষণ
স্থিতিতে মৃত্যু আসে,
নদী গতিপথ হারায় যখন
শ্যাওলা তাহাতে ভাসে।
নিরাশ আঁধারে চাই বুঝি বারে
টিকবো অবনী 'পরে,
ভয়ে ভীত যারা হয়ে দিশেহারা
মরার আগেই মরে।
ঝড়ঝঞ্ঝায় লড়ি পাঞ্জায়
যাবনা কখনো থেমে,
তবেই সেদিন আসিবে সুদিন
সাফল্য আসবে নেমে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন