খোকার প্রশ্ন



নিজের ছেলে মাকে শুধায় ডেকে,
তুমি আমায় আনলে কোথা থেকে।
কোন গাছেতে ছিলাম আমি ঝুলে,
কেমন করে নিলে আমায় তুলে।

আমায় নিয়ে কত স্বপ্ন মনে,
ভালো মন্দ ভাবো ক্ষণে ক্ষণে।
কতকিছু খাই যে আমি রোজ,
উপোস থেকে করাও আমায় ভোজ।

খেলতে গেলে ইচ্ছে করে হারো,
জানি আমি তুমি জিততে পারো।
বলো না মা কেন এমন করো,
নিজে ডুবে আমায় তুলে ধরো।

মা হেঁসে কয় বুঝে খোকার মন,
তুই যে আমার বুকের মানিক ধন।
স্বপ্ন ঘিরে মনের কোণে ছিলে,
স্রষ্টা তোকে কোলে পাঠিয়ে দিলে।

তোকে পেয়ে খুশি আমার হিয়া,
আগলে রাখি তাইতো সকল দিয়া।
মায়ের ইচ্ছে পূরণ করবি খোকা,
অন্যের মতো দিস না কভু ধোঁকা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়