মুক্তির তরে
দুদিনের এই রং মহলে
করছি কত খেলা,
মোহ মায়ায় ব্যস্ত থেকে
চলে যায় যে বেলা।
ভোগ বিলাসে মত্ত হয়ে
ভুলে আপন জন,
বাড়ি গাড়ি করছি সবাই
করে জীবন পণ।
স্বার্থের তরে অন্ধ সবাই
বন্ধ বিবেক দ্বার,
আমার আমার করেই চলি
বুঝি না তো সার।
দুদিনের এই রং মহলে
থাকবে না তো কেহ,
আগে পিছে সবাই যাবো
পড়ে থাকবে গেহ।
প্রতিহিংসা ভুলে এসো
মানবসেবা করি,
পরকালের মুক্তির তরে
প্রভুর নামটা স্মরি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন