প্রশ্ন



আকাশে বাতাসে হিংসার ঢেউ 
কলুষিত সারা বিশ্ব,
সততা ও ন্যায় দাবানলে জ্বলে 
মানবতা আজ নিঃস্ব।

শোষণ তোষণ নিপীড়ন চলে 
সততার নেই দাম,
জ্ঞানীগুণীর নেই যে কদর 
টাকা থাকলেই নাম।

কাহার সম্পদ কেড়ে খায় কেবা
কাহারে পাঠায় জেল,
অর্থের বলে বলীয়ান ভাঙ্গে 
গরীবের মাথায় বেল।

সভ্য সমাজের ধর্ষিতা নারী
সুবিচার পায় কি কভু? 
পথে ঘাটে ঘুরে অভুক্ত শিশু 
প্রতিকার নেই তবু। 

দুর্বল 'পরে সবলের আঘাত 
চলছেই বারে বারে,
কবে শেষ হবে কে দিবে উত্তর 
প্রশ্ন করি কারে?

পৃথিবীর বুকে এ আঁধার কালো 
ঘুচিবে কি কভু ভাই?
উদিবে আবার নতুন সূর্য 
প্রশ্নটা রেখে যাই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়