চলে আপন বেগে



মিষ্টি কথা সবাই বলে 
সে তো স্বার্থের তরে,
শেষ হলে ঐ ফুলের মধু 
মাছি কি আর ধরে?

এই পৃথিবীর পান্থশালায়
আপন চেনা দায়,
সময়ে দেখায় বদলে যাওয়া 
আপনজনের রায়।

এমন অনেক মানুষ আছে 
হারাম হালাল খায়,
চলতে ফিরতে লোকের কাছে 
পরনিন্দা গায়।

অন্যের সাফল্য দেখলে আবার 
হিংসায় মন ভরে,
নিজের জীবন বিফল থাকে 
পরের কেচ্ছা ধরে।

পরের ঘরে আগুন দিলে 
 পুড়বে নিজে পাছে,
বিজ্ঞান বলে সকল কর্মের 
বিপরীত ক্রিয়া আছে।

তাইতো বলি পরের তরে 
গর্ত খুঁড়োনা কভু,
অচিরেই তাতে পড়বে নিজে
বদলা নিবেন প্রভু।

জলের স্রোত আর ঘড়ির কাঁটা 
চলে আপন বেগে,
আলোর ধারা হয়না হারা 
কভু কালো মেঘে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়