বাংলার ছবি



ঊষার আলোয় রজনীর শেষে 
নেই কলরব তাতে,
স্তব্ধ আকাশ নির্মল বায়ু 
এমন নিঝুম প্রাতে।

কিরণ ছড়ায়ে পূবাকাশে উঠে 
সোনালী আলোর ঢল,
নীল নীলিমার রঙিন আভায় 
ছোটে চলে পাখি দল।

কাক ডাকা ভোরে আলো ফুটে উঠে 
দূরে কোথা মাঝি ডাকে,
গুণগুণ স্বরে উড়ে যায় অলী
ফুল ফোটে জুঁই শাখে।

কলসি কাঁখেতে জল ভরে নিতে 
যায় সে রূপসী বালা,
প্রকৃতির সাজে ধরনীর মাঝে 
নয়নেরে দেয় দোলা।

পাশে সরোবরে কমলেরা দোলে 
পূবাকাশে উঠে রবি,
রূপে অপরূপ প্রভাত আলোয় 
দেখি বাঙলার ছবি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়