ফুটপাত তুমি কার
বাড়ছে মানুষ বাড়ছে আবাদী
জঞ্জালও বাড়ছে সাথে
শহরের বুকে পাকা পথ জুড়ে
যানজট দিনেরাতে।
সদাই সংশয় গাড়ি চাপা ভয়
হয় যদি সঙ্ঘাত,
পথিক বাঁচাতে যানজট ছাড়াতে
গড়ে উঠে ফুটপাত।
দু'পাশে ফুটপাত তাতেও উৎপাত
দোকান হকার তাতে,
কাপড়-ব্যাগের সাজায় পসরা
আরো কতো কি সাথে।
ভিখারির ভীড় টোকাইয়ের নীড়
কারো দিনে কারো রাতে,
কে দেখিবে হাল আছে বেহাল
সব কিছু ফুটপাতে।
আছে ঠেলাঠেলি আছে ঠুকাঠুকি
তোমার বুকের 'পরে,
কত অসহায় ফুটপাত তুমি
সারাটি জীবন ধরে।
পথিক আহারে হাঁটিতে না পারে
বলে, ' ফুটপাত তুমি কার '?
কেমনে সহিবে এ যানজট তুমি
নিয়েছ যে মহাভার।
ঘুচে না আকাল পথিক নাকাল
কে করবে প্রতিকার?
প্রশাসন নিরোত্তর কে দিবে উত্তর
"ফুটপাত তুমি কার?"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন