টোকাই



সাত সকালে সদাই যারা 
পথে পথে ঘুরে,
তাদের কাছে স্বাধীনতা 
আজ ও অনেক দূরে।

ছেঁড়া গেঞ্জি কাঁধে বস্তা 
প্লাস্টিক বোতল হাতে,
মন আনন্দে গান গেয়ে যায় 
কাক কুকুরের সাথে।

টোকাই বলে অবহেলে 
কেউ দেয়না ঠাঁই,
এই দুনিয়ায় যেন ওদের 
আপন কেহ নাই।

পেটের দায়ে ডাস্টবিনেতে 
হানা দেয় সে রোজ,
উচ্ছিষ্ট আর নোংরা খাবার 
কুড়িয়ে করে ভোজ।

কুড়িয়ে বোতল বিক্রি করে
এইতো জীবন বাঁধা,
মায়ের তরে খাবার কিনে 
সদাই সিধে সাদা।

দুঃখ কষ্টের জীবন এদের 
লড়াই করে বাঁচে,
এমন দিন কি আসবে কভু
কেউ ডাকবে কাছে?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়