রমজান মাস

রমজান মাস

হিফজুর রহমান লস্কর

তারিখ- ১৪/০৪/২০২১


এগারো মাস পরে আসে

পবিত্র এক মাস

 সংযমেতে থাকে সবাই

প্রিয় রমজান মাস।


রোজা রাখবে নামাজ পড়বে

কত খুশি মনে

মসজিদেতে জমা হবে

সবাই একই সনে।


আল্লাহ তা'লার নির্দেশ আছে

পবিত্র এ মাসে

শয়তান থাকবে গাছে বন্দী

মরবে দারুন ত্রাসে।


কাঁধে কাঁধ মিলিয়ে সবাই

নামাজ আদায় করে।

উঁচু নীচু ভেদা ভেদ

কভু নাহি করে।


ধনী গরীব সবাই সমান

ইসলামের ই শান।

আল্লাহর নামে জিকির করে

মসজিদ তার প্রাণ।


রোজা মাসে একে সত্তর

বলছেন মালেক সাঁই।

মহান প্রভুর দিদার পেতে

রোজা রাখ তাই।


করোনার এ দূর্যোগে যার

 আছে রাশি রাশি

গরীব দুঃখী কে অল্প দিয়ে

মুখে ফুটাই হাসি।


রোজার শেষে যাকাত দাও

টাকার হিসেব করে।

গরীব দুঃখীর হক এটা

দিলে আরশ পাবে।


রমজান হলো মুক্তি পাওয়ার

পবিত্র এক মাস

প্রভুর আদেশ পালন করে

ঈমান করো চাষ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়