মানুষ
মানুষ
হিফজুর রহমান লস্কর
তারিখ-- ১৮/০৪/২০২১
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আমরা
গাই মানুষের গান।
সব ভেদাভেদ ভুলে যাও সবে
আকুল আহ্বান।
ওহে মুসলিম! তোরা নতুন সাজে সাজ।
মুখেতে তোর নূরের কলমা
সেটাই তোর শান।
মানুষ হয়ে করোনা বিভেদ
সেই মানুষেরে খোঁজ।
যারা পড়ে আছে অসহায় হয়ে
তোমার ই স্রষ্টার সৃষ্টি তলে।
স্বার্থের টানে হয়েছ বেহুঁশ
ভুলে গেছো নিজ ভায়ে।
নিজে আগে জাগো,ওদেরে জাগাও
জাগুক সারা জাহান।
হেলা ও খেলায় রয়েছ মাতিয়া
ভুলে গেছ নিজ প্রাণ।
খোদার কালাম যাবে না তো বৃথা
যেখানে ঘোষিছে রবে
বিশ্ব ভুবনে যত মানুষ আছে
শেষ নবীর উম্মত।
তাঁহারে ধরিয়া তরাইতে হবে
শেষ বিচারের দিনে।
আজীবন ধরে কাঁদিলেন যিনি
শুধু মানুষের তরে।
সেই মানুষেরে ঘৃণা করে দূরে রাখো?
ওদের খাবার কেড়ে নাও,করো লুটোপুটি
শিক্ষা বুদ্ধির জোরে!
মনেতে ভাবো, উপাসনা করো , ধর্মে কর্মে বীর।
সব বৃথা যাবে , ঘোষিয়াছে রবে-
গরীবের প্রাপ্য দাও , আনাথ আঁতুরে সম্বল দাও
এরাও তো মানুষ ভবে।
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ তুমি, ভুলে যেয়ো না স্রষ্টা
সার্থের টানে ছুটছো তুমি,হয়ে যে পথ ভ্রষ্টা।
মানুষকে মানুষ ভাবো, শ্রেষ্ঠ মানুষ হও!
মনুষ্যত্বের অভাবে হচ্ছে সমাজ ধ্বংস
জাগাও বিবেক, বাঁচাও এ ধরা
এরাতো তোমার ই অংশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন