করোনার ত্রাসে ( পর্ব-৫)

করোনার ত্রাসে ( পর্ব-৫)

হিফজুর রহমান লস্কর

তারিখ- ০৬/০৪/২০২১


বহুদিন হয়ে গেল      ভেক্সিন ও বের হল

             রোগ নিবারণের তরে।

প্রাণ ঘাতি করোনা      তবু ও যে হারে না

             কত লড়াই এ অবনী প'রে।

আজ ও হয়নি ইতি    করোনার ভয় ভীতি

              এ যেন ব্যর্থ প্রচেষ্টা।

মাস্ক পরা হাত ধোয়া    কাউকে যাবে না ছোঁয়া

              তবু আতঙ্কে পুরো দেশটা।

প্রতিরোধের টীকা এল      বাঁচার তরে তাও নিল

             তবু এ আতঙ্ক যে ধায়।

টীকাটাও যেন বৃথা      বুঝা গেল পরে তা

              করোনাও রূপ বদলায়।

নানা রূপে ঘুরে      যাকে পায় তাকে ধরে

              ঘুরছে সারা বিশ্বে।

যার কারণে অচল জীবন      সদাই কাঁপিছে ভুবন

           মরছে দারুন ত্রাসে।

সর্দি কাশি জ্বর হলে     করোনায় নিল বলে

            আগের লক্ষণ ছিল তাই

ভুখ নেই মাথা ব্যথা    তার সাথে শরীর ব্যথা

                নতুন রূপ নিয়ে এল ভাই।

আবার সেই গৃহবন্দী       যেন সেই পূর্ব সন্ধি

               সাথে আছে মাস্ক সেনিটাইজার।

মানুষ হচ্ছে সচেতন        করোনা ও নয় অচেতন

             ছাড়তে আছে কত মেসেঞ্জার।

যেখানেই ডেঙ্গু স্যোয়াইন ফ্লূ    অথবা কোন রোগের ক্লু

            সেখানেই পায় সে সূযোগ।

করোনার এ নতুন আতঙ্ক        ঠিক যেন জলাতঙ্ক

             কেমনে কাটাবে এ দুর্যোগ

ভেবে মরে মানব কুল।     কোথাও কি আছে ভুল

                 কেন এ মরণ রোগ?

শিক্ষা দীক্ষার এ হাল        অর্থনীতি বেহাল

            ঘুচিবে কি কোনদিন?

স্বস্তিতে শ্বাস নেবে           প্রিয়জন পাশে আসবে

              আবার ফুটিবে হাসি সেদিন।

সামান্য একটা জীবাণু    তার কাছে নতজানু

           বিশ্ব জুড়ে কেন এ দুর্ভোগ?

ওহে করোনা মহামারী      আজ ও চলছে আহাজারি

               যাও করোনা যাও।

যাওয়ার আগে হে মহামারী    রেখে যাও ভয় জারি

         আড্ডাবাজি বন্ধ করাও।

দীন দুঃখী মানুষ যত     খেটে মরে অবিরত

               রোগ ভাবার সময় তো নাই।

আবার যদি ঘরে বসে     না খেয়ে মরবে শেষে

              দয়া করো ওহে মালেক সাঁই।

হাত জোড় করে প্রভু   ডাকি নি তোমায় কভু

                 হয়তো আমাদের ই ভুল।

সরাও করোনা            বাঁচাও এ ধরা

              রক্ষা করো মানব কুল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়