করোনার ত্রাসে (পর্ব-৬)
করোনার ত্রাসে (পর্ব-৬)
হিফজুর রহমান লস্কর
তারিখ- ২৫/০৪/২০২১
বিশ্ব জুড়ে চলছে খেলা বন্ধ সব খুশির মেলা
কেউ নেই কারো পাশে।
প্রতিষেধক টিকা এল করোনার জোর বেড়ে গেল
মরছে মানুষ ত্রাসে ।
বার বার লকডাউন বাজার মূল্য বাড়ছে দ্বিগুণ
দিনমজুর সব অসহায়।
লকডাউন বাঁচার তরে মিটিং মিছিল তার উপরে
এসব বুঝা দায়।
করোনার এই আপৎকালে কি আছে কার ভালে
মনে শঙ্কা জাগে।
এক দিকে মৃত্যু মিছিল অন্যদিকে নেতৃত্বের মিছিল
কে যায় কার আগে।
নিজ দায়িত্ব নিজে নাও বাঁচার তরে প্রস্তুত হও
বন্দী থাকো ঘরে।
ভাইরাস টা পাবে যারে কেউতো ছুঁবেনা তারে
হাসপাতালে রবে পড়ে।
না পাবে ডাক্তার না হবে চিকিৎসা তার
এ যেন বিসর্জিত বর্জ্য বস্তু।
ভেবে মনে কষ্ট লাগে ডাক্তার ও নাই ভাগে
হায়রে জীবন সন্ত্রস্ত।
কারো কাছে পৌষ মাস কারো হচ্ছে সর্বনাশ
সচরাচর দেখতে পাই।
ব্যবসায়ীরা নিচ্ছে সূযোগ তাদের তো নেই দূর্যোগ
মুনাফা টা চাই।
শ্রমিকরা কাজ হারিয়ে বসে আছে হাত গুটিয়ে
খাবার নেই কাছে।
চাকরিজীবী ঘরে বসে মাস পুরার অঙ্ক কষে
মাইনে ঠিকই আছে।
নেত্রৃত্বে আছে যারা সূযোগ হয়তো নিচ্ছে তারা
কে বুঝে কার মনের কথা।
কেউ করছে লুটোপুটি কেউ পায়না খাবার রুটি
মরছে মানুষ যথা তথা।
রোগটা তো যাচ্ছে বেড়ে কত জীবন নিচ্ছে কেড়ে
তবু মানুষ অচেতন।
মাস্ক পরো ঘরে থাক করোনাকে দূরে রাখো
হও সবে সচেতন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন