ত্যাগ ও নাজাত
ত্যাগ ও নাজাত
হিফজুর রহমান লস্কর
তারিখ:- ২০/০৪/২০২১
রমজান আসতেই নামাজ রোজা
সদাই শুনতে পাই।
সারা বৎসর আল্লার নামে
সেজদা করতে নাই।
রোজা রেখে নামাজ পড়ে
ভাবছো তুমি বেশ।
অনেক কিছু বাকী আছে
এখানেই নয় শেষ।
নামাজ কালাম কোরআন শিক্ষা
নিত্য দিনের কাজ।
ধর্ম বড় কঠিন জিনিস
নেইযে কোন সাজ।
রমজান মাসে সকল মোমিন
রোজা রাখ ভাই।
এর সাথে মনে রেখো
ত্যাগ ও রাখা চাই।
মোমিন যারা খাঁটি বান্দা
খোদার প্রিয় হয়।
ক্ষুধার সঙ্গে সারাদিন
ত্যাগের মাঝে রয়।
রোজা রেখে উপোস থেকো
যেন স্মরণ হয়।
গরীব দুঃখী অনাথ আঁতুর
সদাই এমন রয়।
এ সব কথা বুঝার জন্য
ঘোষিয়াছে রবে।
হিসাব করে নিজ সম্পদের
জাকাত দাও সবে।
রোজা মাসের রহমত হল
শান্তি থাকে মনে।
পুরো ত্যাগ করতে পারলে
নাজাত খোদার সনে।
রোজায় মিলবে মাগফিরাত
যদি কবুল হয়।
কেয়ামতে নাজাত পাবে
জানিও নিশ্চয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন