নববর্ষ
নববর্ষ
হিফজুর রহমান লস্কর
তারিখ: ০৯/০৪/২০২১
আজি নব বরষের নব নব গানে
মাতিয়া উঠুক প্রাণ নব অভিযানে।
হে সুন্দর! হে নব বৈশাখ তব আগমনে।
বাজিছে নতুন সুর পুলকিত সুন্দর ভুবনে।
হে বৈশাখ! তুমি আসো হৃদয়ে তুমি বাজো,
তব রোদ্র মূর্তি ধুয়ে দিক সব কালো।
তব তপ্ত দহনে জলে পুড়ে যাক যত মান অভিমান।
নব বরষার বারিধারে হোক কুসুমিত স্নান।
হে রোদ্র! তব ঘাত প্রতিঘাতে চুর্ণ হোক যত আস্ফালন।
ধূলায় ধূসর ধরনী তব প্রখর ঝঞ্ঝায় হোক ম্লান।
হে সুন্দর,হে নববর্ষ তুমি সুন্দর জানি!
তব ঝঞ্ঝার বায়ে উড়ে যাক যত পুরাতন গ্লানি।
তব আগমনে খুলে যাক সব দ্বার।
মুক্ত বিহঙ্গের মত সবে করুক বিহার।
হে বৈশাখ তুমি আসো, সব বাঙালির আহ্বান।
তব অপেক্ষার প্রহর হোক সমাপন।
নব প্রভাতের প্রখর সূর্য কিরণে আলোকিত করে,
পুলকিত কর, মার্জিত কর সবারে।
তব আগমনে মুখরিত হোক যত উৎসুক প্রাণ।
ভুলে যাক যত বিচ্ছেদ আর হতাশার গান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন