পেঁপে
পেঁপে
হিফজুর রহমান লস্কর
তারিখ- ০৩/০৪/২০২১
সারা বৎসর পাওয়া যায়
এমন একটি ফল
কাঁচা হোক পাকা হোক
বুকে দেয় বল।
ঘরের পাশেই ফলে বেশি
দেখতে চমৎকার
যখন তখন সব্জির কাজে
জুড়ি নেই তার।
দেহের যত্ন ত্বকের যত্ন
সবাই করতে চায়
সব সমস্যা দূর হয়
যদি পেঁপে খায়।
শিশু খায় বৃদ্ধ খায়
পুষ্টি গুণে ভরপুর
ঔষধী গুণ আছে অনেক
খেতে ও সুমধুর।
উচ্চ রক্তচাপ ডায়াবেটিসে
জুড়ি নেই যার
হজম শক্তি ডেঙ্গু রোধে
পেঁপেটা' ই সার।
বিনা শ্রমে বিনা খরচায়
ফলে ফসল বেশ
পাতার রসে বানায় সুন্দর
রমণীর কেশ।
সহজ লভ্য এমন ফসল
সর্বত্রই হয়
সকল রোগের মহৌষধ
জানিও নিশ্চয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন