রক্ষা কর দূষণটা
পাঁচ জুন আজ শপথ নেবো
বিশ্ব জুড়ে সকল জন,
মা-বসুধা কাঁদছে ভারী
আমরা মারছি প্রতি ক্ষণ।
কল-কারখানার কালো ধোঁয়া
আকাশ ঢাকে মরণ-ছায়,
বিষাক্ত বায়ু শ্বাসে ঢোকে
শিশুরা সব মরছে হায়।
কুড়াল মেরে গাছ কাটছি
করছি নিধন উজাড় বন,
ছায়া হারিয়ে, তাপটা বাড়িয়ে
ডেকে আনছি বিষাক্ত ক্ষণ।
কলকারখানার শব্দ দূষণ
গাড়ি ঘোড়ার শব্দ তাতে,
পাখির বাসা ভাঙছে ধ্বনিতে
মানুষ মরছে যন্ত্রণাতে।
পলিথিনের স্তূপ জমে,
নালা-নদীর গলায় ফাঁস,
দূষিত এই নোংরা হাওয়ায়
ক্যামনে পাবো সুখের শ্বাস।
আবর্জনার পাহাড় জমে
শহর- নগর নোংরা দেখো,
ডেঙ্গু-ম্যালেরিয়া রোগ ছড়ায়
মৃত্যু আসে মনে রেখো।
এই যে দূষণ চারদিকেতে
নিজেই যে তার কারিগর ,
লোভের বশে ধ্বংস করে
পুড়ছি নিজের আপন ঘর।
সময় আছে, এসো রুখি
একটি গাছে একটি প্রাণ,
গাছ লাগাও, প্রাণ বাঁচাও
সবুজ করো এই উঠান।
পলিথিনকে না বলো আজ
চটের ব্যাগটি হাতে ধরো,
ময়লা ফেলো নির্দিষ্টতে
সমাজটাকে সুস্থ করো।
পরের প্রজন্ম বাঁচার তরে
পরিবেশটা রক্ষা হোক,,
স্বচ্ছ জলে মাছ খেলুক
পশুপাখি সুখে থাকুক।
ওদের হাতে দিও না তুলে
বিষাক্ত এই দূষণটা,
দাওনা সবুজ, দাওনা শান্তি
রক্ষা কর এই ধরনীটা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন