কভুও না হারে
জীবনটা এক নদীর স্রোত
উজান ভাটির খেলা,
সামনে পিছে ছুটতে ছুটতে
চলে যায় যে বেলা।
ভাঙ্গা গড়ায় পূর্ণ জীবন
নয়তো সিধে সাদা,
যতই তুমি সহজ করো
আসবে শতেক বাধা।
সময় এবং স্রোতের সাথে
চলতে পারে যারা,
জীবনের সব কঠিন লক্ষ্যে
পৌঁছতে পারে তারা।
নিষ্কর্মা আর অলস যারা
ঘুর্ণাবর্তে ঘোরে,
সফলতা পায়না তারা
সুখটা থাকে দূরে।
ঘুর্ণি পাকের আঁধারেও যে
লড়ে বারে বারে,
সফল জীবন পায় সে ভবে
কভুও না হারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন