দীক্ষা



রাক্ষুসে এক রাজা ছিল নামটি গঙ্গারাম,
মুরগী মাটন রোজই খেতো শোভা থেকে শাম।
যতই পেতো ততই খেতো অপূর্ব এক ভুঁড়ি,
একদিন সে মুরগী খেলো পুরো এক কুড়ি।
ওয়েটার এসে বলল হেসে, 'আর কিছু কি চাই?'
হেসে হেসে বলল গঙ্গা,' মাটন কি আজ নাই?'
অমনি সেথায় এসে গেল আলু মাটন কারি,
এতো সব খেয়ে গঙ্গার পেটটা হলো ভারী।
ভরা পেটে আরও খেলো ফলফলাদি কেটে,
অধিক ভোজন করার ফলে পেটটি গেলো ফেটে।
কেউবা হাসছে কেউবা কাঁদছে কেউবা ডাকছে বৈদ্য,
আজব কান্ড দেখে আবার কেউবা লিখছে পদ্য।
মরে গেলো গঙ্গারাম দিয়ে গেলো শিক্ষা ,
অধিক ভোজন করোনা কেউ এটাই হলো দীক্ষা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়