স্যারের ভুল
গণিতের স্যার ক্লাসে এসে
নিলেন অঙ্ক পরীক্ষা,
যা কিছু পড়ালেন তাহাই প্রশ্ন
দিয়েছেন ভালো শিক্ষা।
পল্টু পেয়েছে একশতে দশ
ভাবছে অনেক কম,
কোনো নম্বর পায়নি বল্টু
পেয়েছে জিরো একদম।
বল্টু স্যারকে প্রশ্ন করে
" উত্তর করেছি ফুল,
তবুও কেনো জিরো পেলাম
কোথায় হয়েছে ভুল? "
স্যার বললেন,' মার্ক্স পাওনি
করেছো তুমি ভুল,
কোথাও না কোথাও সব অঙ্কের
হয়ে আছে গণ্ডগোল।"
"স্যার আমার অঙ্কে ভালো
আমি তারই ছাত্র,
খাতায় যা লিখিয়েছেন
তা দেখে লেখেছি মাত্র।
" দেখে লিখেছ বলেই তো
অঙ্ক হয়েছে ভুল,
কিছুটা আমি সংক্ষেপে লিখেছি
তা করোনি ফুল।
বল্টু বলল,' তা বটে তা বটে স্যার
আমি তো ছাত্র গাধা,
ফুল না করাতে ভুল তো আপনার
কেন দিলেন না আধা।'
পরীক্ষায় তো খাতা দেখে লিখেছি
ছাড়িনি এক চুল,
বোঝানোর সময় সংক্ষেপে বোঝালে
সেটা তো স্যারের ভুল।'
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন