তবুও কি
তোমায় দেখে হারিয়ে গেলাম
ওগো রূপ সাগরের রাণী,
এমন রূপটি কোথায় পেলে
কেমন তোমার মুখের বাণী।
কোথা থেকে এলে তুমি
কোনবা রূপের সাগর চুমি,
এমন রূপটি দেখে আমার
হারিয়ে গেলো পায়ের ভুমি।
রাতদুপুরে স্বপ্ন দেখি
আছি দুজন পাশাপাশি,
ম্লান হবে না কভু জানি
তোমার ওই মুখের হাসি।
যদি বলি ভালোবাসি
সেকথা কি অন্যায় হবে?
সাহস করে বলছি তোমায়
আজীবন মোর পাশে রবে।
মনে আশা পোষণ করি
তুমি আমার গৃহীনি হবে,
তবুও কি এমন করে
আমার থেকে দূরে রবে?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন