মুখোশধারী



সুন্দর এই ধরার বুকে 
মানুষ চেনা দায়,
অর্থটাকে সবাই খোঁজে 
সুখী হতে চায়।

মুখোশধারী মানুষ যারা 
মনে থাকে ছল,
স্বার্থের তরে অন্ধ হয়ে 
দেখায় বাহুবল।

অন্তরেতে বিষের হাঁড়ি 
বাইরে রঙীন সাজ,
মুখ ঢাকা মুখোশ পরে 
করে খারাপ কাজ।

সহজ সরল মানুষ যাদের 
সততাই থাকে মূল,
মুখোশধারীর ছলে পড়ে 
হারায় জীবন কুল।

মনুষ্যত্ব গুণ না থাকলে 
ক্যামনে মানুষ ভাই,
ধন সম্পত্তি থাকার পরও 
 শান্তি পায় না তাই।

হিংসা বৃত্তি লোভ লালসা 
যাদের মনে রয়,
সৃষ্টির সেরা মানব জাতি 
এরা ক্যামনে হয়?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়