আমার সোনার গাঁয়



গাঁয়ের হাঁটেতে সবুজ মাঠেতে 
নির্মল হাওয়া তায়,
রূপে অপরূপ শস্য শ্যামল
আমার সোনার গাঁয়।

বাঁকা পথ পাশে ছোট নদী বহে 
পাশে আছে কত গাছ,
শাখায় শাখায় পাখি গেয়ে যায় 
কভু বা দেখায় নাচ।

দেখবি বন্ধু আঁকাবাঁকা পথে 
ফল ফুল সারি সারি,
গাঁয়ের বধূরা নদী ঘাটে যায়
পরে থাকে ছাপা শাড়ি।

যেদিকে তাকাই মাঠ ভরা ধান 
ফলে আছে রাশিরাশি,
ফলায়ে ফসল কৃষকের দল
সদা রাখে মুখে হাসি।

শহুরে মানুষ মুঠোফোনে দেখে 
অপূর্ব সে দৃশ্য সবি,
এসো না বন্ধু আমাদের গাঁয়ে 
তুলে নিবে সেই ছবি।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়