মনের মানুষ



আপন করে ভাবছো যারে 
সেতো আপন নয়,
আপনজনের কাছেই থাকে 
যত ক্ষতির ভয়।

মনের যত গোপন কথা 
আপনজনই জানে,
সুযোগ বুঝে তাইতো ওরা 
মারতে পারে প্রাণে।

ভাবছো যারে মনের মানুষ 
থাকবে শোকে দুঃখে,
সরলতার সুযোগ নিয়ে 
তীর মারবে বুকে।

বহিঃ শত্রু সে তো ভালো 
সামনে আঘাত করে,
বীরের মতো লড়ার সুযোগ 
থাকে নিজের 'পরে।

আপনজনা স্বার্থের তরে 
পেছন থেকে মারে,
শক্তি সাহস যতোই থাক
তবুও মানুষ হারে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়