যমের দুয়ারে কাঁটা



সকাল থেকে চলছে ঘরে 
হাসিখুশির গান,
বোনের সাথে মিলবে ভাই
খুশিতে ভরে প্রাণ।

সাজিয়ে থালা ধান দূর্বায় 
মিষ্টি আনে কিনে,
কথাটা ছিল আসবে দাদা 
ভাইফোঁটার দিনে।

দেশ রক্ষায় সীমান্তে দাদা 
আসবে কিনা পাছে,
অপেক্ষাতে প্রহর গুনে সে
পথটি চেয়ে আছে।

ঠিক তখনই বাজলো ফোন 
চেয়ে দেখলো দাদা,
বললো,' বোন ক্যামনে আসি 
সীমান্তে শত্রু গাদা।'

ক্রন্দন রোলে ফোনেই বলে 
' আজ যে ভাইফোঁটা,
শত্রুর তরে দিলাম এবে 
যমের দুয়ারে কাঁটা।'

বোনের বর যায়নি বৃথা 
নিধন করে অরি,
আসলো ফিরে ভাইটি তার 
বোনের কথা স্মরি।

ভাইফোঁটার পবিত্র দিন
আসুক ঘুরে ফিরে,
সব ভাইবোন সুখে থাক
ভব নদীর তীরে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়