চা দোকানের বুদ্ধিজীবী
চায়ের পেয়ালায় তুফান উঠে
রোজই সন্ধ্যাবেলা,
চা দোকানের বুদ্ধিজীবী
বসায় রঙের মেলা।
নিজের খেয়ে পরের কেচ্ছা
এইতো তাদের পেশা,
সকল লোকের খবর রাখে
এ যেন এক নেশা।
অন্যের সুখ সহ্য হয় না
হিংসায় জ্বলে পুড়ে,
অকর্মন্য জীবন তাদের
এরা ভীষণ কুঁড়ে।
পরচর্চা পর নিন্দায়
কাটায় দিবস রাতি,
নিজের ঘরটা আঁধার রেখে
জ্বালায় সেথায় বাতি।
কথায় কথায় তর্ক করে
হার কভু না মানে,
পরের কেচ্ছায় পকেট খালি
চায়ের চুমুক টানে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন