রাখির সোনার দামে



হারিয়ে যাচ্ছে বাংলা ভাষাটা 
সকলে বলতে শুনি,
শহীদ দিবসে ঘটা করে সবে 
কতো না কাব্য বুনি।

সারাটা বছর হেলায় খেলায়
মিশ্র ভাষাই চলে,
বাংলাকে ছেড়ে ইংরাজি খুঁজি 
ওজন বাড়াব বলে।

ধার করে এনে অপরের ভাষা 
নিজেকে জাহির করি,
মায়ের ভাষার করি অপমান 
সারাটা জীবন ধরি।

বাঙালি হয়ে শিশুকে পড়াতে 
ইংরাজি ভাষা খুঁজি,
মাতৃভাষায় পড়াটা সহজ 
সেকথা ক' জনে বুঝি।

কেন এ অনিহা বাংলার প্রতি 
অন্য ভাষার নামে,
এসো সকলে এ ভাষার নাম 
রখিব সোনার দামে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়