খুশির ঈদ
আর একটা দিন রোজার শেষে
উঠবে খুশির চাঁদ,
পরবে সবাই নতুন পোশাক
ভাঙবে খুশির বাঁধ।
খোদার আদেশ পালন করে
করব খুশির ঈদ,
জাকাত ফিতরা আদায় করবো
ইসলামী তাগিদ।
গরীব দুঃখী সবার ঘরে
জ্বালবো খুশির আলো,
মন থেকে মোরা মুছে ফেলবো
যত আঁধার কালো।
সাম্য শান্তি আত্মতুষ্টি
ইসলামেরি শান,
সব ভেদাভেদ ভুলে মোরা
গাইব খুশির গান।
গরীব দুঃখী দুস্ত দুশমন
হাত মিলাই হাতে,
ঈদের নামাজ পড়বো সবাই
সেই সে ঈদগাতে।
গলাগলি কুলা কুলি
করবো সবাই মিলে,
বিশ্ব শান্তির দোওয়া করবো
থাকবো খোলা দিলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন