ইসলামী সংগীত (২)
মোমিন তুমি ক্যামনে ঘুমাও সিয়াম সাধনার রাতে,
ফেরেশতারা ঘুরছে দেখো নেকী নিয়ে হাতে।।২
বছর ঘুরে আসলো আবার সিয়ামের এই মাস,
হেলা করে ডেকো না ভাই নিজের সর্বনাশ।
সময় থাকতে সাবধান হও ভুল করোনা যাতে।
নেকী নিয়ে হাতে।
মোমিন তুমি ক্যামনে --------------------------------।।
পাপে তাপে ভরা তোমার জীবন নদীর খাতা,
জিকির করে বদলে দাও ঐ আমল নামার পাতা।
দুহাত তুলে একটু কাঁদো নত করে মাথে,
খোদা চাইলে রহম করবেন বখশিশ দিবেন সাথে।
নেকী নিয়ে হাতে।
মোমিন তুমি -----------------------------------------------।।
কোরআন পড় তাহাজ্জুদ পড় শবেকদর খুঁজো,
স্বল্প আয়ূ আছে তোমার জীবনটাকে বুঝো।।
রহমতের ফেরেশতা ঘোরে দেখতে ইবাদতে,
পাপ দরিয়ায় ঢালতে রহম কদরের ঐ রাতে।।
নেকী নিয়ে হাতে।
মোমিন তুমি ক্যামনে ঘুমাও ------------------------।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন