নারী



রূপে অপরূপ বহুরূপী নারী 
সৃষ্টিতে তুমি অনন্যা,
তুমিই মাতৃ তুমিই ভগ্নি 
কন্যা রূপে আলোর বন্যা।

পত্নী রূপে অর্ধাঙ্গিনী
সৃষ্টির মূলে তুমি নারী,
তোমার জীবন জটিল এ ভুবনে 
সে কি ভুলতে পারি?

যুগ যুগান্তর সত্যকথা 
নারীই স্বপ্ন বোনে,
সমাজ সংস্কারে কভুও নারী 
ছিলনা ঘরের কোণে।

নারীর আবেশে কম্পিত ধরা 
সাক্ষী ইতিহাস,
তারই সকাশে সফল পুরুষ 
ফেলে স্বস্তির নিঃশ্বাস।

তবুও কোথাও আঁধার ঘনায় 
দেখি নারীর চোখে জল,
কোথাও পণ কোথাও ধর্ষণ 
কোথাও খেলার ছল।

জেগে ওঠো ওগো নারী 
আঁধার করিতে দূর,
সহায় সম্বল শক্তি ও বল 
তোমা মাঝে ভরপুর।

শাণিত অস্ত্রে অসুর বধে 
ছিনিয়ে নাও অধিকার,
সম্ভ্রম বাঁচাতে নারী দিবসে
এই হোক তব অঙ্গীকার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়