ইসলামী সংগীত
শূন্য হাতে পূণ্য খুঁজি মৌলা তোমার দরবারে,
রহমত দিও দয়াল মৌলা- ঘিরবে যখন আঁধারে।।২
মোহ মায়ায় বন্দী হয়ে তোমার পথে চললাম না,
কড়ির পিছে ছুটতে ছুটতে পারের কড়ি কিনলাম না।
দিনে দিনে দিন ফুরালো ভুলে রইলাম রাব্বানা।।
তোমার পথে চললাম না।।
শূন্য হাতে পূণ্য খুঁজি ------------------------------------------ ।।
ফজর গেল ঘুমের ঘোরে জোহরেও জাগলাম না,
আছর গেল হেলা খেলায় মরণ কথা ভাবলাম না।।
মাগরিবের ঐ আজান শুনে মনে পড়লো রাব্বানা।
তোমার পথে চললাম না।
শূন্য হাতে পূণ্য খুঁজি---------------------------------- ।।
সারাজীবন পাপ ই কিনলাম পূণ্য কথা জানলাম না,
পরপারে ক্যামনে যাবো, ক্যামনে হবে ঠিকানা।
সেই ভাবনায় দুহাত তুলে পূণ্য খুঁজি রাব্বানা।।
তোমার পথে চললাম না।
শূন্য হাতে পূণ্য খুঁজি ------------------------------------------ ।।
না করলাম সৃষ্টির সেবা না মানলাম পরোয়ানা,
শাফায়েত ক্যামনে পাবো শূন্য হাতে হই ফানা।
তোমার পথে চললাম না।
শূন্য হাতে পূণ্য খুঁজি ----------------------------------------- ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন