কবির কলমে



কাব্যের পাতায় বিদ্রোহী হয়ে 
শব্দেরা করে কোলাহল,
সকল ভাষায় সকল কবিরা
উতলা করে ধরণী তল।

হত্যায় খচিত ধরণীর ধূলি 
কাঁদে যেথা বারবার,
কবির কলমে অসহায় ছবি 
ভেসে ওঠে সারা সার।

লাঞ্ছিত নারী বঞ্চিত শিশু 
ছারখার দাবানলে,
কবির লেখনী অশান্ত হয়ে 
তাদের কথাই বলে।

কবিরা সতত কল্পনার মাঝে 
সত্য সুন্দর খুঁজে চলে,
ব্যথিতের ব্যথা পারে না সহিতে 
লিখে যায় প্রতিপলে।

কবির লেখনী সবার হৃদয়ে 
ফিসফিস করে ভাসে,
তাইতো সকলে ভাবনার মাঝে 
 বেঁচে থাকে অনায়াসে। 

কবি ও কবিতা বেঁচে থাক ভবে
এইটুকু মনে আশা,
বিশ্ব কবিতা দিবসে সকলে জানাই 
বুকভরা ভালোবাসা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়