ইসলামী সংগীত (৩)
নীল আকাশে চাঁদ উঠেছে এলো খুশির ঈদ
হাসিখুশিতে মিলবো সবাই ইসলামের তাগিদ।।২
আমির গরীব নেই ভেদাভেদ আলকোরানের বাণী,
সবাই মিলে পালন করি সেই সে পথ খানি।।
খোদার আদেশ পালন করে করব খুশির ঈদ,
হাসিখুশিতে ভরিয়ে দেব ইসলামী তাগিদ।।
এলো খুশির ঈদ।
হাসি খুশিতে ---------------------------------------।।
এলো খুশির ঈদ।।
নামাজ রোজা এবাদতে মাস হলো গুজরান,
জাকাত ফিতরা আদায় করে হবো পূণ্যবান।
গরীব দুঃখী সবার ঘরে জ্বালবো আশার আলো,
মন থেকে মোরা মুছে ফেলবো যত আঁধার কালো।
সাম্য শান্তি আত্মতুষ্টি ইসলামেরি রীত,
একের ডাকে সবাই ছুটি নামাজে মসজিদ।।
এলো খুশির ঈদ।
হাসি খুশিতে মিলবো -------------------------------।।
এলো খুশির ঈদ।।
নতুন কাপড় শেরোয়ানি পরে সবাই মিলে,
সব ভেদাভেদ ভুলে মোরা মিলবো খোলা দিলে
গরীব দুঃখী দুস্ত দুশমন হাত মিলাই হাতে,
ঈদের নামাজ পড়বো সবাই সেই সে ঈদগাতে,
গলাগলি কুলা কুলি করি সবারে-----
বিশ্ব শান্তির আরজ করি খোদার দরবারে ।।
এলো খুশির ঈদ --
হাসি খুশিতে মিলবো ---------------------।।
এলো খুশির ঈদ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন