হোলি
বসন্তে প্রকৃতি মাঝে প্রীতির সুগন্ধ রাজে
পাখি কুল করে আকিঞ্চন।
রঙে রঙে রাঙা ফুল হাওয়া তাতে দেয় দোল
উতলা হয়েছে প্রাণ মন।
আনন্দে নাচিছে কলি আজ যে প্রাণের হোলি
রঙ মেখে রাঙা করি প্রাণ।
দেখ সবে চোখ খুলে সাদা জলে রঙ গুলে
হয়ে যাব চির অম্লান।
আয় তোরা সহচরী ভেদাভেদ দূর করি
রঙে রঙে হোলি খেলে যাই।
আয় করি গলাগলি ভুলে গিয়ে দলাদলি
আপনার মনকে সাজাই।
আয় রেখা মিনা টিনা খুলে ফেলে হৃদ বীণা
ঝেড়ে ফেলি আছে যত মন্দ।
দ্বার সবে খোলা রেখে দোলের আবির মেখে
খুঁজে নেই জীবনের ছন্দ।
হাতে হাত রেখে তবে একাকার হয়ে সবে
ব্যবধান মুছি পারাপার।
হিংসা দ্বেষ রঙে গুলে খেলে যাব দোল দোলে
ভালোবাসা করি অঙ্গীকার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন