ভুল শুদ্ধে জীবন

করে যাই কাজ   নাই পাই লাজ
        সতত চেষ্টা করি।
চলি কাজ খুঁজে   ভালো মন্দ বুঝে
          সঠিক কাজটা করি।
করিনা সে ভয়    লোকে কিবা কয়
            কাজের ভুলটা ধরে।
যদি হয় ভুল          হইনা ব্যাকুল
          ভুল তো মানুষের তরে।
ভুল শুদ্ধে জীবন    এমনি এ ভুবন
          এইতো জীবন নরে!
ঘেঁটে দেখ সারা    ভুলত্রুটি ছাড়া
            নেই কেউ অবনী 'পরে।
না করিলে ভুল       করিলেও ভুল
           এমনও সময় আসে।
তথায় দাঁড়ায়ে        চাই ভাবিবারে
           কভুও না পড়ে ত্রাসে।
ত্রাস রেখে দূরে        পরহিত তরে
           রাখিব নিজের জ্ঞান।
কর্তব্যটা বুঝে        করে যাব নিজে
            যায় যদি যাক প্রাণ।
করে যারা কাজ     খুলে নিজ রাজ
           ভুল তো তাদেরই হয়।
যারা নাহি করে      ভুল ধরিবারে
         বিধাতার ও সাধ্য নয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়