বন্ধুর নামে শত্রু



শত্রুর কাজ বন্ধু করেছে লজ্জায় পড়েছ তায়,
বন্ধুকে তবু শত্রু ভেবো না খুঁজে যাও উপমায়।
বন্ধু! সে তো কভুও ছিল না, ভুল করেছ আগে,
না চিনে তাহারে করেছ বন্ধুত্ব পড়েছিলে অনুরাগে।
খুশির সময় হাত মিলিয়ে খুশিতে সামিল ছিল,
দুঃখের সময় দুখ প্রকাশে হাসিটা গোপনে দিল।
বন্ধুর নামে এরাই শত্রু জানে কত অভিনয়,
সূযোগ বুঝে আড়ালে হাসে আড়ালে খবর লয়।
কষ্টে হাসিয়া রাখ তা চাপিয়া কেন কর তুমি ভয়,
নীরবতা ও সহ্য ক্ষমতায় করতে পার এ বিশ্ব জয়।
থামবে ঝড় টুটবে আঁধার ফুটবে রবির আলো,
ঘটনা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলো।
তুমি যা করেছ পারেনি সে তা তাইতো পড়েছে পিছে,
যেমন ছিল তেমনি সে আছে দোষ কেন দাও মিছে?
যার যে কাজ করে যাবে সে ধরতে যেয়ো না ভুল,
বন্যার জল নদীও সহে না ভেসে যায় দুই কুল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়